আড়ি

বাবা দিবস (জুন ২০১৩)

শামীম খান যুবরাজ
  • 0
  • ৩৬৪
আব্বু তুমি দাও না এনে
ঐ আকাশের চাঁদ,
নাও না মেনে তোমার ছেলের
যত্ত আহলাদ।

দাও না এনে সূর্যটাকে
দাও না শনি বুধ,
দাও না খেলার সাথী করে
জ্যান্ত ভ‚তের পুত।

রঙধনুটা দাও না পেড়ে
বানিয়ে রঙের নাও,
সাত সমুদ্দুর পেরিয়ে যাব
ফুলপরীদের গাঁও।

ফুলপরীদের ডানায় দেব
চাঁদের দেশে পাড়ি,
চরকা বুড়ির সাথী হব
তোমার সাথে আড়ি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
তানি হক ফুলপরীদের ডানায় দেব চাঁদের দেশে পাড়ি, চরকা বুড়ির সাথী হব তোমার সাথে আড়ি। - সহজ ভাষায় সুন্দর কবিতা ..ধন্যবাদ আপনায়

০২ অক্টোবর - ২০১২ গল্প/কবিতা: ১৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
কবিতার বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৬